দীপিকার নানা রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেহারা, পোশাক আর চুল নিয়ে নানা নিরীক্ষা করছেন দীপিকা পাড়ুকোন। ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর কার্তিক কলিং কার্তিক ছবিটি। এতে স্থপতির চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ জন্য তিনি লম্বা চুলগুলো অনেকটাই ছোট করে ফেলেছেন। বললেন, ‘শুটিংয়ে অনেক সময় আমি যে পোশাক পরে যেতাম, তা দিয়েই অভিনয় শুরু করে দিতাম।’ এপ্রিলে দীপিকার আরেকটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। নাম হাউসফুল। ছবিতে নিজের চরিত্র সম্বন্ধে তেমন কিছু জানাননি তিনি। শুধু এটুকু জানালেন, চরিত্রটি দারুণ গ্ল্যামারাস। আবার আশুতোষ গোয়ারিকরের ছবি খেলে হাম জি জান সের জন্য একদম সাদামাটা চেহারায় দেখা যাবে তাঁকে। ত্রিশের দশকের বাঙালি নারীর এ চরিত্রে তিনি সাদা-লাল শাড়ি, ছোট্ট টিপ আর অল্প কিছু গয়না ব্যবহার করেছেন। তবে ইমরান খানের সঙ্গে ব্রেক কে বাদ ছবিতে আবার দীপিকাকে দেখা যাবে তাঁর প্রিয় ক্যাজুয়াল পোশাকে। ওয়েবসাইট।