দীপিকার নয়া রূপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওম শান্তি ওম ছবিতে তিনি ছিলেন চিত্রনায়িকার ভূমিকায়।বাচনে আয়ে হাসিনোতে ক্যাবচালক। আর কার্তিক কলিং কার্তিক ছবিতে একজন স্থপতি। দীপিকার সব চরিত্র এ রকম শহুরে ঘরানারই ছিল এ পর্যন্ত। তবে এবার নতুনরূপে হাজির হতে চাইছেন দীপিকা পাড়ুকোন। আশুতোষ গোয়াড়িকরের খেলে হাম জি জান সে ছবিতে দীপিকার চলন-বলন হবে একদমই অন্য রকম। কারণ এই ছবির পটভূমি স্বাধীনতাপূর্ব ভারতের। আর পরিচালক আশুতোষ গোয়াড়িকর দীপিকাকে দেখতে চাইছেন কোনো রকম মেকআপ ছাড়া—প্রায় সময়ই সাধারণ তাঁতের শাড়ি পরেন, এমন এক নারীর চরিত্রে।‘এই চরিত্রটা এমন যে এর জন্য দীপিকার কোনো মেকআপ লাগবে না। আমরা দেখাতে চাই, সুন্দর দেখানোর জন্য দীপিকার মেকআপ আর হাল-ফ্যাশনের কাপড়চোপড় দরকার হয় না।’ বলেছেন ডিজাইনার নীতা লুলা। ওয়েবসাইট।