দীপিকার পাঁচ কোটি রুপির চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুলে ব্যবহারের জন্য নারকেল তেলের বিজ্ঞাপনে মডেল হতে পাঁচ কোটি রুপির চুক্তি করেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। বারবার চুল ছাঁটার পরামর্শ দেওয়া সত্ত্বেও দীপিকা কয়েক বছর ধরে তাঁর চুল লম্বাই রেখেছেন। এটি এখন কাজে লাগছে। কয়েক দফা বৈঠকের পর ওই প্রতিষ্ঠানটি দীপিকার সঙ্গে এই চুক্তি পাকা করেছে। সূত্র জানায়, দীপিকা সব সময় স্বাস্থ্যসচেতন, বিশেষ করে চুলের ব্যাপারে। এ কারণে বিজ্ঞাপনে বিভিন্নভাবে তাঁর চুলে ভঙ্গিমা ফুটিয়ে তুলতে গুরুত্ব দেওয়া হয়েছে। মিড-ডে।