দীপিকার প্রতিযোগী দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়। ভারতের জাতীয় চ্যাম্পিয়নশিপের মুকুটও পরেছিলেন তিনি। খেলোয়াড় বাবার প্রাণশক্তিই নাকি দীপিকার মনে এঁকে দিয়েছে প্রতিযোগী মনোভাব। দীপিকা পাড়ুকোন বললেন, ‘সবাই তো আর সব ছবিতে অভিনয় করতে পারেন না। আমিও অন্য কারও সঙ্গে প্রতিযোগিতা করি না। আমার প্রতিযোগী আমি নিজেই।’ এর মধ্যে বলে নেওয়া ভালো, দীপিকাও বেশ ভালো ব্যাডমিন্টন খেলেন। এ জন্য তিনি বলেন, ‘আমিও একজন খেলোয়াড়। তাই জানি, কী করে ভালোভাবে প্রতিযোগিতা করা যায়।’ শিগগিরই মুক্তি পাচ্ছে এই বলিউড তারকার রেস টু ছবিটি। ছবির নামেই আছে প্রতিযোগিতা। তাই দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল প্রতিযোগিতা আর প্রতিযোগী নিয়ে। কৌশলী দীপিকা বেশ ভালোই উত্তর দিয়েছেন বলা যায়। আইএএনএস।