দীপিকার প্রিয় কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

বলিউডের ফ্যাশনিস্তা হিসেবে পরিচিত সোনম কাপুর। তবে সোনম নন, স্টাইলিশ বলিউড তারকা হিসেবে নিজের ভোটটা বরং কঙ্গনা রনৌতকে দেবেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বলেছেন তিনি।
‘আমার সব সময়ের প্রিয় অড্রে হেপবার্ন। আর কঙ্গনার স্টাইলও আমার পছন্দ।’ বলেছেন দীপিকা৷
তবে নিন্দুকেরা এর মধ্যে অন্য ব্যাপারও খঁুজে পাচ্ছেন। একসময়ের ভালো বন্ধু দীপিকা আর সোনম কাপুরের সম্পর্কটা যে আর আগের মতো নেই, তা বোঝা গেছে সম্প্রতি সোনমের ‘কফি উইথ করন’ অনুষ্ঠানের সাক্ষাৎকার দেখেই। দীপিকা বোধ হয় সেই ঝালটাই মেটালেন।
বলিউড লাইফ