দীপিকার ফ্যাশন-রহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের ফ্যাশন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই৷ বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন নিজের ফ্যাশন-রহস্যের ঝাঁপি খুলে দিলেন ফ্যাশন সাময়িকী ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে৷ সেখানে নেইলপলিশ থেকে লিপস্টিক—উঠে এসেছে সবই৷ এ সময় দীপিকা পরছেন বয়ফ্রেন্ড জিনস৷ বড় কানের দুলই পছন্দ৷ প্রিয় লিপস্টিক অক্সব্লাড৷ নেইলপলিশ ওয়াইন৷ পারফিউম নার্সিসো রদ্রিগেজের৷ এমন পোশাক দীপিকা পরতে পছন্দ করেন, যেটায় তাঁকে আকর্ষণীয় লাগার পাশাপাশি আরামদায়কও হবে৷ নির্দিষ্ট কোনো চুলের স্টাইল নেই, সেটা নির্ভর করছে মুডের ওপর৷ হিল পরলে পিপ টো স্কাই হাই হিলই পরেন৷ কম উচ্চতার কিটেন হিল পরার কোনো যুক্তিই পান না৷ ডিএনএ৷