দীপিকার বদলে অসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজিদ খান পরিচালিত ২০১০ সালের অন্যতম আলোচিত ছবি হচ্ছে ‘হাউসফুল’। ছবিটিতে অক্ষয় কুমারের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছিলেন এ সময়ের আরেক আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে হাউসফুল ছবির সিক্যুয়েল ‘হাউসফুল টু’তে দীপিকার থাকা হচ্ছে না। এ স্থলে যোগ হয়েছে আমির খানের ‘গজনি’ ছবির মাধ্যমে আলোচিত হওয়া অভিনেত্রী অসিন। এরই মধ্যে ছবির কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত কথাবার্তাও হয়ে গেছে অসিনের। ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে হবে তাঁকে। অবশ্য এর আগে বলিউডে ক্যারিয়ারের একেবারে শুরুতেই তিনি অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন।জানা গেছে, সাজিদ নাদিয়াদওয়ালার আরেকটি নতুন ছবিতেও থাকা হচ্ছে না দীপিকার। এরই মধ্যে নাদিয়াদওয়ালার দুটি প্রজেক্টে বলিউডের কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেগুলোও সন্তোষজনক না হওয়ায় নিজেকে সেখান থেকে সরিয়ে নেন দীপিকা। এর ফলে এ মুহূর্তে নাদিয়াদওয়ালার সব ধরনের প্রজেক্ট থেকে সরে এলেন তিনি। - টাইমস অব ইন্ডিয়া