দীপিকার বাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় কথায় বাজি তো কতজনই ধরে। বাজি ধরেছিলেন দীপিকা পাড়ুকোনও। ককটেল ছবির প্রযোজক দিনেশ ভাইজান বলেছিলেন ‘দারু দেশি’ গানটি জনপ্রিয়তা পাবে। দীপিকা বলেছিলেন ‘পাবে না।’ ব্যস, তারপর বাজিও ধরলেন তাঁরা। ঠিক হলো গানটি হিট হলে দিনেশকে ১০ লাখ রুপি দেবেন দীপিকা। ভাগ্যদেবী মুখ তুলে চাইলেন দিনেশের দিকে। বাজিতে হেরে গেলেন দীপিকা। শেষমেশ চার দিন আগে দিনেশকে ১০ লাখ রুপি গুনে দিয়েছেন এই বলিউড তারকা। এক সূত্র বলছে, ১০ লাখ রুপি দেওয়ার সময় এতটুকু ভাবেননি দীপিকা। কারণ, এটা তাঁর কাছে তেমন কোনো বড় অঙ্ক নয়। তা ছাড়া ককটেল ছবি থেকেও বড় অঙ্কের অর্থ ব্যাগে পুরেছেন তিনি। টিএনএন।