দীপিকার ভোজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

ঘর-পরিবার ছেড়ে লম্বা সময় ধরে ফাইন্ডিং ফ্যানি ছবির টিম ভারতের গোয়ায় শুটিং করছে। একটানা শুটিংয়ে সবাই একঘেয়ে হয়ে গেছে। তাই টিমের সবাইকে একটু স্বস্তি দিতে এগিয়ে এলেন দীপিকা পাড়ুকোন। পুরো শুটিং ইউনিটের জন্য তিনি গোয়ার বিশেষ সব খাবারের ব্যবস্থা করলেন। দিপীকার এই বিশেষ ভোজের বদৌলতে ওই দিন এক বেলার ছুটিও পায় পুরো টিম। আর দীপিকাও তাঁর টিমের সবার মুখে স্বস্তির হাসি দেখে যারপরনাই আনন্দিত হয়ে ওঠেন। জি নিউজ।