দীপিকার মতো দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেল ছবির ভেরোনিকা চরিত্রে অভিনয় করে বেশ বাহবা পেয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে ওই চরিত্রের সঙ্গে নিজের মিল পান না একবিন্দুও। বলিউডের এই তারকা অভিনয় করছেন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে। এই ছবির চরিত্রটি নাকি অনেকটাই তাঁর নিজের মতো। গত রোববার ‘বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এসে তিনি বললেন, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির চরিত্রটি অনেকটাই আমার মতো। আমার মনে হয়, ভেরোনিকার সঙ্গে আমার কোনো মিলই নেই।’ ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর ও কালকি কোয়েচলিন। আইএএনএস।