দীপিকার রসম-রাইস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক হিট। পুরো বলিউড মেতে আছে দীপিকা পাড়ুকোনের মৌতাতে। শুধু তা-ই নয়, এখন তো জানা যাচ্ছে, দীপিকার রান্নাঘরের সুবাসও নাকি ছড়িয়ে পড়েছে বলিউডে। বেঙ্গালুরু থেকে উঠে আসা এই অভিনেত্রীর প্রিয় খাবার ‘রসম-রাইস’ যাঁরা খেয়েছেন, তাঁরাই প্রেমে পড়ে গেছেন খাবারটির। এমনও হয়েছে, শুধু রেসিপি নয়, দীপিকাকে দিতে হয়েছে এই খাবার তৈরির উপকরণও! ‘রসম’ একধরনের দক্ষিণ ভারতীয় স্যুপ। বেশ সুস্বাদু ও মসলাদার এই খাবার ভাতের সঙ্গে মেখে খেলে নাকি জিবে স্বাদ লেগে থাকে অনেক দিন! এখন নাকি অবস্থা এমন দাঁড়িয়েছে, এই খাবার দীপিকার বাড়িতে রান্না হলে পরিমাণে অনেক বেশি রাঁধতে হয়। এর-ওর বাসায় যে পৌঁছে দিতে হয় এই খাবার! মিড ডে।