দীপিকার স্বপ্নপূরণ শাহরুখের বিপদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন
শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

ট্রেন ছেড়ে দিয়েছে। দরজায় দাঁড়িয়ে রাজ (শাহরুখ)। সিমরান (কাজল) দৌড়ে আসছেন ট্রেন ধরতে। হাত বাড়িয়ে দিলেন রাজ, সিমরান ধরে ফেলেন তাঁর হাত। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমাটি দেখে শাহরুখ খানের চরিত্র রাজের প্রেমে পড়েননি এমন তরুণী বা কিশোরী খুঁজে পাওয়া ভার। দীপিকা পাড়ুকোনও পড়েছিলেন। এবার তাঁর মিলল তেমন দৃশ্যে অভিনয় করার সুযোগ। রোহিত শেঠি পরিচালিত চেন্নাই এক্সপ্রেস ছবিতে এমনই একটি দৃশ্য আছে শাহরুখ ও দীপিকার। এদিকে কয় দিন আগে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে, তৃতীয় সন্তান নিচ্ছেন শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরী খান। সারোগেসি পদ্ধতিতে ছেলেসন্তান নিচ্ছেন তাঁরা। তবে ঝামেলা বেধেছে সন্তান জন্মের আগেই লিঙ্গ নির্ধারণের অভিযোগ ওঠায়। খবরটি চাউর হওয়ার পর শাহরুখ তাঁর চিকিৎসক এবং দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালের বিরুদ্ধে পিসিপিএনডিটি (প্রি-কনসেপশন অ্যান্ড প্রি-ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিকস) অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ তোলেন একজন সমাজকর্মী। এক দিন পর বিএমসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা শাহরুখের বাড়ি এবং সংশ্লিষ্ট হাসপাতালে অনুসন্ধান চালান। অভিযোগ সত্য কি না, তা খতিয়ে দেখেন তাঁরা। কারণ, ভারতে এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ও বেআইনি। জি নিউজ।