দীপিকার হুঁশিয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাগিনী এমএমএস, একটি ছবি। ছবির কাহিনির ৩০ শতাংশ দীপিকা পাড়ুকোনের জীবন থেকে নেওয়া, বাদবাকিটুকু নিখাদ কল্পনা। কিন্তু সেদিন ছবিটির পরিচালক একতা কাপুরকে হুঁশিয়ার করে দিলেন স্বয়ং দীপিকা। বললেন, ‘ছবিটি মুক্তি পাওয়ার আগে একবার দেখতে চেয়েছি পরিচালকের কাছে। কিন্তু পরিচালক তাতে রাজি হননি। তাই জানিয়ে দিয়েছি, প্রয়োজন হলে আদালত পর্যন্ত যাব।’ কেন এই যুদ্ধংদেহী হুঁশিয়ারি? উত্তর ২২ বছর বয়সী দীপিকার কাছেই। তিনি বললেন, ‘ছবির চিত্রনাট্য আগেই পড়েছি। চিত্রনাট্য আর ছবি এক বিষয় নয়। দেখতে চাইছি, ছবিতে আমাকে ঠিকভাবে উপস্থাপন করা হয়েছে কি না।’ রাগিনী এমএমএস ছবিতে নাকি সাবেক ছেলেবন্ধুর সঙ্গে দীপিকার অন্তরঙ্গ ভিডিও ফাঁসের ঘটনা রাখা হয়েছে। ওয়েবসাইট।