সাফল্য এমনি তাঁর পায়ে এসে লুটোয় না। দীপিকা পাড়ুকোন ভীষণই কাজপাগল। প্রচুর পরিশ্রম করেন বলে সুখ্যাতি আছে। সম্প্রতি দীপিকা একটুও বিশ্রাম না নিয়ে টানা ৩০ ঘণ্টা কাজ করেছেন। আরেকটু হলেই জ্ঞান হারিয়ে ফেলছিলেন পরিশ্রমের ধকলে।
টানা ১৬ ঘণ্টা ধরে শুটিং করেছেন হ্যাপি নিউ ইয়ার-এর। এরপর ছুটেছেন একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে করেছেন মহড়া। স্বাভাবিকভাবেই এত পরিশ্রমের ধকল সইতে পারেনি শরীর। পরদিন সকালে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারেরা এসে কিছু দাওয়াইয়ের পাশাপাশি পূর্ণ বিশ্রাম নিতে বলেন। অন্য সময় হলে হয়তো কয়েকটা ওষুধ গিলে আবার কাজে ছুটতেন। কিন্তু এবার আর পারেননি দীপিকা। টিএনএন।