দীপিকার ‘খান’ বন্দনার জবাবে কারিনা
দুজনের মধ্যে সম্পর্ক এমনই, যেন কেউ পেছনে পড়তে চান না। একজন যদি যান ডালে ডালে, অন্যজন চান পাতায় পাতায় চলতে। তাঁরা দুজনই বলিউডের একালের সাড়া জাগানো নায়িকা। একজন দীপিকা পাড়ুকোন, অন্যজন কারিনা কাপুর।দীপিকা বলিউডের চার খানের প্রশংসায় পঞ্চমুখ। এঁরা হলেন শাহরুখ খান, সালমান খান, সাইফ আলী খান ও আমীর খান। এই প্রশংসার ২৪ ঘণ্টা পার না হতেই কারিনার জবাব এসে হাজির। তিনি জানিয়েছেন, তাঁর পছন্দের সংখ্যা চার খানকে নয়, বলিউডের পাঁচ খানকেই তাঁর ভালো লাগে। কারিনার পছন্দের তালিকায় নতুন যোগ হয়েছে ইমরান খান। দীপিকার মতো পছন্দের খানদের নিয়ে ভালো-মন্দও বলেছেন তিনি।ইমরান-কারিনা জুটির কোনো ছবি এখনো হয়নি। তবু কেন এই প্রশংসা? কারিনা বলেছেন, ‘ইমরানের ছবি খুব বেশি আমি দেখিনি। এমনকি তাঁর সঙ্গে এখনো কাজও করিনি। তবে ইমরানের জানে তু ইয়া জানে না ছবিটি দেখার পর ওকে ভালো লেগেছে। ছবিটি দেখে আমি খুব হেসেছি।’কারিনা আরও বলেন, ‘ইমরান হলো বলিউডে লম্বা দৌড়ের কালো ঘোড়া। ওর সঙ্গে শিগগিরই শর্ট টার্ম শাদি নামের ছবিতে শুটিং করব।’এ ব্যাপারে সাইফ আলী খান বলেন, ‘আমি সাইফের আই হেট লাভ স্টোরি ছবিটি দেখেছি।’ এ সময় কারিনাকে উদ্দেশ করে সাইফ বলেন, ‘কারিনা, ইমরান ছেলেটা কিন্তু দারুণ প্রতিভাবান। তোমার ও ইমরানের প্রথম ছবি দেখবে বাজারে হিট করবে।’