দীপিকার 'সেলফি' বিজ্ঞাপনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

ইদানীং ‘সেলফি’ জ্বরে ভুগছে বিনোদন দুনিয়া। হলিউডের পাশাপাশি বলিউডের তারকারাও দেদার সেলফি তুলে পোস্ট করছেন সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইটে। ভক্তদের মধ্যে তা ব্যাপক সাড়াও ফেলছে। এবার এই দলে যোগ দিলেন ‘রাম-লীলা’ তারকা দীপিকা পাড়ুকোন। তবে ফেসবুক কিংবা টুইটারে নয়, একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে ব্যবহার করা হয়েছে দীপিকার সেলফি।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাধারণত ব্যক্তিগত ছবি ফেসবুক কিংবা টুইটারে শেয়ার করেন না দীপিকা। কিন্তু সেলফি বিষয়টি তাঁর দারুণ পছন্দ। সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। নির্মাতাদের সঙ্গে বসে সেলফি কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনচিত্রটি তৈরির পরিকল্পনাও করেছেন দীপিকা। 

এরই মধ্যে বিজ্ঞাপনচিত্রটির কাজ শেষ হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলে এর প্রচার শুরু হয়েছে। বিজ্ঞাপনচিত্রটির জন্য ভালো সাড়াও পেয়েছেন দীপিকা। শুধু তা-ই নয়, দীপিকাকে সেলফি তুলে সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটে পোস্ট করার অনুরোধ জানাচ্ছেন তাঁর ভক্ত ও অনুসারীরা।