দীপিকায় মুগ্ধ ডোয়াইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোয়াইন ব্রাভো
ডোয়াইন ব্রাভো

‘দীপিকা পাড়ুকোনের সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি আমার ভীষণ প্রিয়। তাঁকে দেখে তো আমি মুগ্ধ।’ পিকু তারকা সম্পর্কে এই কথাগুলো বলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। তবে তাঁর এই মুগ্ধতা নতুন নয়। তিনি নাকি আগে থেকেই দীপিকার দারুণ ভক্ত। কিছুদিন আগে কপিল শর্মা উপস্থাপিত একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই ক্রিকেট তারকা।

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

সেখানেই জানান, বলিউডে দীপিকাই তাঁর সবচেয়ে প্রিয় নায়িকা। সে সময় এই নায়িকার সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। অবশেষে ব্রাভোর সেই ইচ্ছা পূরণ হলো।
ব্রাভো বলেন, ‘আমি দীপিকার বিশাল এক ভক্ত। কিন্তু তাঁর সঙ্গে যখন দেখা হয়েছে, তখন হাতে সময় বেশি ছিল না। তাই কেবল কুশল বিনিময় করেই চলে আসতে হয়েছে।’ কিন্তু সুযোগ পেলে এই নায়িকার সঙ্গে কাজ করতে চান তিনি। হতে পারে সেটি কোন গান অথবা সিনেমা।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের এই খেলোয়াড় বলিউড নির্মাতা অনুভব সিনহার ছবি তুম বিন ২-এর জন্য একটি গান রেকর্ড করেছেন। হিন্দুস্তান টাইমস।