দীপ্তর ‘গোলকধাঁধা’
বিনোদন প্রতিবেদকদেশে আধুনিক গানের জন্য এখন অনেক পুরুষকণ্ঠ আছে। সে তুলনায় নারীকণ্ঠের সংখ্যা হাতেগোনা। এ ভাবনা থেকে নতুন নারীকণ্ঠ খোঁজার কাজ করেছেন দীপ্ত। এবার আটজন নারী-শিল্পীকে নিয়ে মিশ্র অ্যালবামের কাজ করেছেন তিনি। অ্যালবামের নাম গোলকধাঁধা। এতে গান আছে নয়টি। এ গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন দীপ্ত। এ ব্যাপারে দীপ্ত বললেন, ‘অনেক দিন থেকেই এখানে নারীকণ্ঠের অভাব বোধ করছিলাম। তাই এবার শুধু নারীদের দিয়েই একটি অ্যালবাম করার পরিকল্পনা করি। তাঁদের মধ্য থেকে যদি কেউ গানের জগতে নিজের জায়গা করে নিতে পারেন, সেটাই হবে বড় পাওয়া।’ অ্যালবামের নাম প্রসঙ্গে তিনি বলেন, ‘গানের জগত্টা তো গোলকধাঁধার মতোই। তাই এমন নাম করেছি।’এ অ্যালবামে গান করেছেন সূচি, জয়িতা, নৌরিন, সভ্যতা, ছোঁয়া, সেউতি ও তৃণা। তাঁদের সঙ্গে আরও আছেন অভিনয়শিল্পী স্বাগতা। দ্বৈতকণ্ঠে একটি গান করেছেন দীপ্ত ও কণা। সম্প্রতি অ্যালবামটি প্রকাশ করেছে জি-সিরিজ।