দীর্ঘদিন পর আতিকুল হক চৌধুরীর নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর নাটক নির্মাণ করলেন আতিকুল হক চৌধুরী। নাম মামার বালিশ কোথায়?। একুশে টিভির ঊর্ধ্বতন কর্মকর্তা আতিকুল হক চৌধুরী বললেন, ‘আমি তো নাটকেরই লোক। মাঝে অসুস্থতার কারণে কিছুদিন কাজ করতে পারিনি। এবার আবার করছি। আশা করছি, এখন থেকে আবার নিয়মিত নাটক তৈরি করব।’জানালেন, তাঁর এই নাটকটি এবার একুশে টিভির ঈদের অনুষ্ঠানমালায় দেখানো হবে। নাটকটি রচনা ও পরিচালনা দুটোই করেছেন তিনি।নাটকের গল্প প্রসঙ্গে জানালেন, বালিশই এখন মামার শেষ সম্বল। এই বালিশ তার নিত্যদিনের সঙ্গী। কিন্তু ভাগ্নেদের কাছে এই বালিশ একটি রহস্য। কী আছে এই বালিশে? নাটকের শুরুতে অবশ্য তা একটি রহস্য হয়েই থাকবে। একপর্যায়ে জানা যাবে, বালিশের মধ্যে তার মৃত স্ত্রীর একটি কাপড় আছে। আর এই কাপড়টি তিনি যত্ন করে বালিশে লুকিয়ে রেখেছেন।