দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোর প্রকৃতি ও জনজীবনে ঘূর্ণিঝড় ‘আইলা’ যে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে, সেসব ছবি নিয়ে শুরু হলো প্রদর্শনী।গতকাল বুধবার ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে সাংবাদিক শফিক রেহমানের ‘দুঃখের দিগন্ত: আইলার পর’ শীর্ষক সপ্তাহব্যাপী এই আলোকচিত্র উদ্বোধন করেন খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিশেষ অতিথি ছিলেন স্থপতি শামসুল ওয়ারেস।প্রদর্শনীর ছবিগুলোতে উঠে এসেছে তিন বছর আগের সেই প্রাকৃতিক দুর্যোগের পর মানুষের দুর্দশা, সম্পদ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। লবণ-পানি প্রবেশ করা ফসলি জমির লবণাক্ততা বেড়ে গেছে। সেখানে আর আগের মতো ফসল ফলছে না। ঝড়ে গাছপালা ভেঙে পড়ে আছে। মাথা ভাঙা তাল-নারকেল গাছগুলো দাঁড়িয়ে আছে খুঁটির মতো। ভেঙে গেছে বাঁধ। রাস্তাগুলো চলাচলের অযোগ্য। এসবের সঙ্গে আছে মানুষের দুর্দশা। স্বজন হারানো শিশুর কান্না। সহায়-সম্বল হারানো প্রদর্শনী ১০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে আটটা পর্যন্ত চলবে।‘মহাত্মা’ মঞ্চস্থশিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে গতকাল মঞ্চস্থ হলো মহাত্মা গান্ধীর নোয়াখালী সফর নিয়ে ইউনিভার্সেল থিয়েটারের নাটক মহাত্মা। এটি ছিল মহাত্মার ১৪তম প্রদর্শনী। নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন মাজহারুল হক। ১৯৪৬ সালের ১০ অক্টোবর নোয়াখালীতে বেধেছিল সাম্প্রদায়িক দাঙ্গা। শান্ত জনপদ হয়ে উঠেছিল অশান্ত। সামরিক আক্রমণের কায়দার সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পেট্রল ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম। ব্যাপক লুটপাট, নরহত্যা, নারী হরণ ও নারী নির্যাতন চালানো হয়। মহাত্মা গান্ধীর কাছে এ সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে তিনি অস্থির হয়ে ওঠেন। অসুস্থ শরীরেই রওনা হন নোয়াখালীর উদ্দেশে। সঙ্গী মাত্র দুজন। মহাত্মা গান্ধী হিংসার ঘোর অন্ধকারের মধ্যে আলোর সন্ধানে নামলেন।খ্যাতিমান ব্যক্তিত্বদের পোস্টার প্রদর্শনী শ্রাবণ পোস্টার গ্যালারি পৃথিবীর এক হাজার খ্যাতিমান ব্যক্তির পোস্টার ছাপার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে শতাধিক দেশি-বিদেশি খ্যাতিমান ব্যক্তির পোস্টার নিয়ে চার দিনব্যাপী ‘শ্রাবণ পোস্টার উৎসব’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। বিকেল চারটায় আজিজ সুপার মার্কেটের (চতুর্থ তলায়) নিত্য উপহার গ্যালারিতে এ পোস্টার উৎসবের উদ্বোধন করবেন দেশের খ্যাতিমান আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন।