দুঃসময়ের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স এখন ৪২। শৈশবের দিকে ফিরে তাকিয়ে কোথায় আনন্দ খুঁজে পাবেন, তা না, হলিউড অভিনেত্রী অ্যাশলে জড মুখোমুখি হন বিভীষিকার! এখনো তাঁকে তাড়িয়ে ফেরে শৈশবের দুঃসহ কতগুলো স্মৃতি। কদিন আগে প্রকাশিত হয়েছে জডের আত্মজীবনী অল দ্যাট ইজ বিটার অ্যান্ড সুইট। সেখানেই মনের গোপনে লুকিয়ে রাখা কথাগুলো বলেছেন তিনি। জানিয়েছেন ছেলেবেলায় নিকটাত্মীয়ের কাছে পাশবিক নির্যাতনের শিকার হওয়ার নির্মম কাহিনি। গোল্ডেন গ্লোব মনোনয়ন পাওয়া এই অভিনেত্রী তাই পাশবিক নির্যাতনকারীদের বিরুদ্ধে ভীষণ সোচ্চার। আত্মজীবনীতে নিজের কথাগুলো জানানোর পেছনে কারণ হিসেবে বলছেন, বইটি পড়ে যেন আর কেউ ওই রকম কাজ না করে। আর যারা শিকার হয়েছে, তারা যেন খুঁজে পায় সাহস। টেক্সাসে একটি পুনর্বাসন সংস্থাও খুলবেন বলে জানিয়েছেন জড। ওয়েবসাইট।