চ্যানেল টোয়েন্টিফোরে আজ রাতে প্রচারিত হবে পর্বতাভিযান নিয়ে অনুষ্ঠানমুভ উইথ মুসা। উপস্থাপনা করছেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। আজকের কথোপকথন তাঁর সঙ্গে। ‘মুভ উইথ মুসা’র আজকের পর্বে কোথায় যাচ্ছেন?বান্দরবানের আলীকদমে যাচ্ছি আমরা। সেখানকার আলী সুড়ঙ্গ এবং ডিম পাহাড়ে এবারের অভিযান। আলী সুড়ঙ্গে তিনটি সুড়ঙ্গ আছে। খুবই অদ্ভুত এবং রহস্যময় এই সুড়ঙ্গগুলো। এর পরের পর্বে আমরা যাব মাতামুহুরী নদীর উৎসমুখে এবং দুটি ঝরনা—পোয়া মুহুরী ও রূপ মুহুরী দেখতে। মজার বিষয়, মাতামুহুরী এবং শঙ্খ—এই দুটি নদীর জন্ম কিন্তু বাংলাদেশে এবং এদের শেষও এ দেশেই।এ পর্যন্ত কোথায় কোথায় ‘মুভ’ করলেন?অনুষ্ঠানের বাইরে পাঁচটি জায়গায় গিয়েছি আমরা। প্রথম পর্বেই গিয়েছিলাম তানজানিয়ার কিলিমানজারো পর্বতে। এরপর নেপালেও গিয়েছি, এ ছাড়া দেশের ভেতরে লাউয়াছড়া, বাংলা চ্যানেল ও বান্দরবান তো আছেই। অভিযান তো আসলে কোনো নির্দিষ্ট ক্ষেত্র থাকে না, তাই আমরা অনেক জায়গাতেই ঘুরব সামনে।এই অনুষ্ঠানে মূলত কী কী থাকছে?সাধারণ মানুষকে অভিযানে আগ্রহী করে তোলাই আমাদের লক্ষ্য। এই শো দেখে তাঁরা যেন বুঝতে পারেন, গুটিকয়েক মানুষই কেবল পাহাড়ে উঠবে না, সাঁতরাবে না কিংবা বনে-বাদাড়ে যাবে না। অনুষ্ঠানটি করতে গিয়ে মজার কোনো অভিজ্ঞতা?কিলিমানজারোতে আমরা ৫৭ বছর বয়সী একজনকে নিয়ে গিয়েছিলাম। তিনি শেষমেশ কিলিমানজারো পর্বতের চূড়ায় উঠতে পারেননি, তবে তাঁর মধ্যে বিশ্বাস জন্মেছে—তিনি পারবেন। এটা একটা চমৎকার ব্যাপার, মানুষ আসলে বিশ্বাস করতে শুরু করেছে, চাইলেই এমন দুঃসাহসিক অভিযানের স্বাদ নেওয়া যায়।