দুই অ্যালবাম নিয়ে ব্যস্ত সুবীর নন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী সুবীর নন্দী ভক্তদের জন্য একরকম সুখবরই বলা যায়। একসঙ্গে দুটি নতুন অ্যালবামের কাজে হাত দিয়েছেন তিনি। গত আট-নয় মাস ধরে সমানতালে অ্যালবাম দুটির কাজ করে যাচ্ছেন বাংলাদেশের এই গুণী কণ্ঠশিল্পী। অ্যালবাম দুটির একটি ‘শ্রীমতী’, অন্যটির নাম এখনো ঠিক করা হয়নি। শ্রীমতী অ্যালবামটির কাজ করছেন বাসুদেবসহ বেশ কয়েকজন গীতিকার ও সুরকার। এ অ্যালবামের সাতটি গানের কাজ শেষ হয়েছে বলেই জানিয়েছেন শিল্পী সুবীর নন্দী।প্রথম আলো ডটকমকে সুবীর নন্দী বলেন, ‘বেশ কয়েক মাস ধরেই দুটি অ্যালবামের কাজ করছি। যাঁরা অ্যালবামটির কাজ করছেন, তাঁরা বেশ যত্ন নিয়েই কাজগুলো এগিয়ে নিচ্ছেন। অ্যালবাম দুটির সংগীতায়োজন থেকে শুরু করে সবকিছুই আমার খুব ভালো লাগছে। আমি একরকম আনন্দিত। অ্যালবাম দুটি প্রকাশের জন্য কোনো ধরনের তাড়াহুড়ো নেই আমার মধ্যে।’কথা প্রসঙ্গে সুবীর নন্দী অনেকটা আক্ষেপ করে বলেন, ‘এখন আসলে অডিও বাজারের যে দুরবস্থা, তাতে অ্যালবাম প্রকাশ করাটাও মুশকিল। আমি মনে করি, অ্যালবাম প্রকাশ করে শিল্পী হওয়া যায় না। আমাদের সময় আমরা সবাই কিন্তু রেডিও এবং টেলিভিশনে গান করে এ পর্যায়ে এসেছি। তাই আমার কাছে মনে হয়, কত দিন আসলে সঠিকভাবে গান করতে পারলাম, সেটাই আসল কথা।’অ্যালবামের কাজের বাইরে সুবীর নন্দী এখন নিয়মিতভাবে টেলিভিশন এবং রেডিওতে বিভিন্ন অনুষ্ঠানে গান করে ব্যস্ত সময় পার করছেন।