দুই আদালতে কেটি-ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ জুলাই বিবাহ বিচ্ছেদের শুনানির জন্য আদালতে হাজির হচ্ছেন কেটি হোমস। সঙ্গে যোগ হয়েছে নতুন বিরোধ—নিউইয়র্কের আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন জমা দেন কেটি। কিন্তু তারও আগে টম ক্রুজের আইনজীবী বিবাহ বিচ্ছেদের আবেদন জমা দেন লস অ্যাঞ্জেলেসের আদালতে। মার্কিন আইন অনুসারে একই বিরোধের মামলা-আবেদন দুই রাজ্যের আদালতে করা যায় না। তাই টম ক্রুজ নিউইয়র্কের আদালতে পুনরায় আপিলের মাধ্যমে লস অ্যাঞ্জেলেসের আদালতে মামলা পরিচালনার আবেদন করবেন। ব্যাং শোবিজ।