দুই কৃতীর স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আজ বিকেল চারটায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ আহমদ জামান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী এবং বাচসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সম্প্রতি প্রয়াত কবি ফজল শাহবুদ্দীনের স্মরণে আলোচনা সভার আয়োজন করছে। সভায় আহমদ জামান চৌধুরী স্মারকগ্রন্থ ছায়ালোকের ছায়াপুরুষ-এর মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিজ্ঞপ্তি।