দুই ক্রিকেটারের সঙ্গে আড্ডায় সামিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানের আড্ডা দিচ্ছেন দুই ক্রিকেটার
অনুষ্ঠানের আড্ডা দিচ্ছেন দুই ক্রিকেটার

দুই ক্রিকেটারের সঙ্গে আজ আড্ডা দেবেন উপস্থাপক সামিয়া আফরিন। এই দুই ক্রিকেটার হলেন আল আমিন ও তাসকিন আহমেদ। ধারণকৃত এ অনুষ্ঠান প্রচার করা হবে আজ রাত সাড়ে নয়টায়। ঈদের দিন থেকে টানা সাত দিন ধরে ‘সেলিব্রেটি ফেস্ট’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন সামিয়া। আজ এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন এই দুই ক্রিকেটার।
অনুষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে সামিয়া আফরিন বলেন, ‘খুব ভালো লেগেছে। ওই দুজনই দারুণ আর মজার মজার কথা বলেছেন। আমি জানতে চেয়েছিলাম, ভালো খেললে তো সবাই প্রশংসা করে। খারাপ খেললে অনেকে সমালোচনা করে। তখন কেমন লাগে? উত্তরে তাসকিন বলেছেন, আগে নাকি খুব খারাপ লাগত। এখন অতটা খারাপ লাগে না। বেশি খারাপ লাগলে মাশরাফির কাছে নানা ধরনের টিপস নেন। পরামর্শ নেন। তখন মন ভালো হয়ে যায়।’
শুধু খেলাই নয়, আল আমিনের বিয়ে নিয়েও কথা বলেছেন উপস্থাপক। সেই সঙ্গে বিবাহযোগ্য ‘তাসকিন’কে নিয়েও মজা হয়েছে বলে জানালেন সামিয়া।
ঘণ্টা খানেকের এই অনুষ্ঠানে প্রাণবন্ত আড্ডার অনুষ্ঠানটি প্রচার করা হবে গাজী টিভিতে।