দুই গুরুর সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্ডিত উলহাস কাসালকারউচ্চাঙ্গসংগীত শিল্পীপণ্ডিত উলহাস কাসালকার  বাবা এন.ডি কাসালকারের কাছে তাঁর সংগীতে হাতেখড়ি হয়। এরপর পণ্ডিত রাম মারাঠে ও পণ্ডিত গজানন্দ বুয়া যোশীর কাছে শেখার সুযোগ হয়। এ উৎসবে তিনি খেয়াল গাইবেন। আপনি তো আগ্রা, জয়পুর ও গোয়ালিয়র—এই তিনটি ঘরানায় তালিম নিয়েছেন। তিন ঘরানার তালিমের ব্যাপারে কী মনে করেন?—প্রথমে তো একটি ঘরানায় তালিম নিয়ে নিজের ভিত্তি পোক্ত করতে হয়। কিন্তু ঘরানা আসলে একটা স্টাইল। অন্য ঘরানার ভালো কিছু আত্মস্থ করলে নতুন ধরনের গায়কি তৈরি হতে পারে।এই উৎসব নিয়ে কিছু বলুন।—এই উৎসব খুব ভালো ব্যাপার। শ্রোতা ও যারা শিল্পী হতে চায়, তারা যখন বড় বড় শিল্পীর কাছে থেকে দেখে, শিল্পকে দেখতে পায়, তখন তারাও মনে করে, আমিও পারব। এটা একটা ভালো ব্যাপার। বাংলাদেশে তরুণদের উচ্চাঙ্গসংগীত শেখার আগ্রহ নিয়ে কী মনে করেন?—আমি এমন ২০-২৫ জন ছেলেমেয়ের অডিশনে এসেছিলাম। সেটা দেখে আমি খুবই আশাবাদী। মান ভালো। কিন্তু শিল্পী হিসেবে তৈরি হতে তাদের আরও ছয়-সাত বছর সময় লাগবে।আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত...—একবার ওস্তাদ বিলায়েৎ খানের একটি রচনা আমি তাঁকে গেয়ে শুনিয়েছিলাম। তিনি খুব খুশি হয়েছিলেন, যা আমার কাছে পুরস্কার পাওয়ার চেয়েও অনেক বড় ব্যাপার। উচ্চাঙ্গসংগীত যাঁরা শিখতে চান, তাঁদের উদ্দেশে কী বলবেন—প্রথমত দরকার ভালো গুরু, একাগ্রতা ও মেধার সম্মিলনও থাকতে হবে।পণ্ডিত উদয় ভাওয়ালকরউচ্চাঙ্গসংগীত শিল্পী পণ্ডিত উদয় ভাওয়ালকর  ১২ বছর ধরে গুরুশিষ্য-পরম্পরায় ওস্তাদ জিয়া ফরিদউদ্দিন ডাগর ও জিয়া মাঈনুদ্দিন ডাগরের কাছে তালিম নিয়েছেন। এবারই প্রথম ঢাকায় এলেন।উৎসবের প্রথম দিন আপনি গাইলেন। বাংলাদেশের শ্রোতাদের কেমন মনে হয়েছে আপনার?—প্রথমবার বাংলাদেশে এসে ভীষণ ভালো লাগছে। শ্রোতাদের আগ্রহে আমি মুগ্ধ। আসলে সংগীত তো আমাদের শান্ত হতে সাহায্য করে। মানসিকভাবে একটা অন্য পর্যায়ে নিয়ে যায়।আপনি তো আইটিসিতে শিক্ষকতা করছেন। শিক্ষকতার অভিজ্ঞতা কেমন?—আমি খুবই আশাবাদী। এটা আমার সৌভাগ্য যে আইটিসি এসআরএ আমি শিক্ষক। এই একাডেমি সংগীতের উন্নয়নে বড় কাজ করছে।সংগীত নিয়ে আপনার স্বপ্ন কী?—আমি সংগীতের মাধ্যমে ঈশ্বরের সাধনা করতে চাই। সুস্থ থাকতে চাই, যেন অনেক রেওয়াজ করতে পারি। আপনি কী কারণে ধ্রুপদ শেখা শুরু করলেন?—আসলে আমি সব ধরনের গান দিয়েই শুরু করেছিলাম। সংগীতই আমাকে আকৃষ্ট করেছিল। কিন্তু একবার আমাকে বলা হলো, তুমি ধ্রুপদকে টেনে নেবে না, ধ্রুপদই তোমাকে টেনে নেবে। তখন আমার মনে হয়েছিল, কথাটা সত্য। তাই আমি ধ্রুপদ শিখতে শুরু করি। ধ্রুপদের চর্চা অনেক কঠিন। আসলে রাগ হলো স্বরের শুদ্ধতা। ধ্রুপদের আলাপটাই আসল ব্যাপার, যার মধ্য দিয়ে আমরা রাগের একটা রূপ তৈরি করি। ডাগর ঘরানার বিশেষত্ব কী?—এই ঘরানার সংগীতে বীণার প্রয়োগ অনেক বেশি হয়। ছবি: খালেদ সরকার