দুই জগতেই রাজকন্যা সোহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাভাবিক জগৎ আর রুপালি পর্দার জগতে তো কত ফারাক। তবে তিগমানুশ ঢুলিয়ার সাহেব বিবি ঔর গ্যাংস্টার ছবিতে অভিনয় করতে গিয়ে নিশ্চয়ই তেমন কোনো ফারাক খুঁজে পাননি সোহা আলী খান। ছবিতে সোহা অভিনয় করছেন এক রাজকন্যার চরিত্রে। পতৌদি পরিবারের এই কন্যা বললেন, ‘ছবিতে আমি ঘুমাতে যেতাম রাজকীয় পোশাক পরে!’ তাই অনেকেরই প্রশ্ন ছিল, আপনার জন্য এমন অভিনয় কি স্বস্তিদায়ক ছিল? সোহার জবাব, ‘হ্যাঁ, আমার ভিতটা রাজকীয়, তাই এমন অভিনয় করতে অস্বস্তিতে পড়তে হয়নি মোটেও। তবে এটা ঠিক, এমনিতে আমি পোশাক-আশাক নিয়ে ততটা ধোপদুরস্ত নই, যতটা ছিলাম এই ছবিতে।’ আইএএনএস।