দুই টিভি চ্যানেলের এক যুগে পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা
আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা

আরটিভি
সোমবার এক যুগ পার করল বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দিনই জমকালো আয়োজন করেছিল চ্যানেলটি। বেলা ১১টায় কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। কেক কাটায় অংশ নেন আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। দিনব্যাপী এ অনুষ্ঠানে অতিথিরা ফুলের তোড়া নিয়ে হাজির হন আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে। ফুলে ফুলে সিক্ত করেন আরটিভি পরিবারকে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সকাল আটটা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

বৈশাখী টিভির যুগপূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিরা
বৈশাখী টিভির যুগপূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিরা

বৈশাখী টিভি
এদিকে ১১ বছর পার করে ১২তম বছর পা দিল বেসরকারি চ্যানেল বৈশাখী টিভি। ২৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে কেক কেটে বৈশাখীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া আজ বেলা ১১টায় দ্বিতীয় দফায় জন্মদিনের কেক কাটেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিবিদ, সাংবাদিক, শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। এ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের পর্দায় দিনব্যাপী সরাসরি সম্প্রচারিত হয়েছে নানা অনুষ্ঠান।