দুই দশকেরও বেশি সময়ে 'দর্পণে শরৎশশী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটকের নাম দর্পণে শরৎশশী। মঞ্চস্থ করে দেশ নাটক। ১৯৯২ সালে যখন নাটকটির প্রথম মঞ্চায়ন হয়, তখন দেশ নাটকেরও যাত্রা শুরু। ঢাকা শহরও তখন জীবনযাত্রায় আজকের থেকে অনেক বেশি ঘরোয়া আর ঘনিষ্ঠ। সেই দিন থেকে দেশ নাটক যেমন এগিয়ে গেছে সময়ের সঙ্গে; বেড়েছে নাটক ও নাট্যকর্মীর পরিধি; বেড়েছে নাটকের বৈচিত্র্য। দর্পণে শরৎশশী নাটকের সঙ্গে দেশ নাটক এ পরিবর্তনটা দেখেছে। এগিয়ে গেছে।
বলছিলেন মঞ্চকর্মী ইশরাত নিশাত। দেশ নাটকের জ্যেষ্ঠ সদস্য তিনি। নাটকটির অন্যতম ‘মনোরমা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের চতুর্থ দিনে নাটকটির প্রদর্শনীর আয়োজন করল দলটি।
নাটকে ‘ইন্দ্রনাথ’ চরিত্রে অভিনয় করেছেন পর্দার পরিচিত মুখ শোয়েব ইসলাম।