দুই দিনব্যাপী রাধারমণ সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে ৯ ও ১০ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘রাধারমণ সংগীত উৎসব’। শুক্রবার সকাল ১০টায় এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। অনুষ্ঠানটির আয়োজন করেছে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে।দ্বিতীয়বারের মতো এই আয়োজন উদ্বোধন করবেন ৮১ বছর বয়সী প্রবীণ শিল্পী চন্দ্রাবতী রায়বর্মণ। ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানের শতাধিক শিল্পী এই উৎসবে অংশ নেবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ১০ নভেম্বর রাধারমণের ৯৬তম মৃত্যুবার্ষিকী। বিজ্ঞপ্তি।