দুই দিনব্যাপী 'জহির রায়হান চলচ্চিত্র উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের উৎসবের স্লোগান ‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’। আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য ও ফরমেটের ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৮ আগস্ট সকাল ১০টায় উৎসবের উদ্বোধন হবে। দুপুর সাড়ে ১২টায় প্রদর্শিত হবে জহির রায়হান নির্মিত তথ্যচিত্র দ্য স্টেট ইজ বর্ন, বেলা আড়াইটায় তৌকীর আহমেদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অজ্ঞাতনামা, বিকেল ৫টায় কামার আহমাদ সাইমনের তথ্যচিত্র একটি সুতার জবানবন্দী ও সন্ধ্যা ৭টায় তানভীর মোকাম্মেলের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জীবনঢুলি। ১৯ আগস্ট সকাল ১০টায় প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুনরাবৃত্তি, সাড়ে ১০টায় থাকছে স্বল্পদৈর্ঘ্য ছবি উপসংহার এবং ১১টায় প্রদর্শিত হবে জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘমল্লার।