দুই দিনে দীপিকার তিন কোটি রুপি আয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

খবরটায় চোখ রাখতে পারেন ভারতের কর বিভাগের গোয়েন্দারা। সামান্য কটা টাকা আয় করতে আমজনতার যেখানে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেখানে দীপিকা পাড়ুকোন দুই দিনে আয় করেছেন তিন কোটি রুপি! রজনীকান্তের বিপরীতে দক্ষিণ ভারতীয় একটি ছবিতে অভিনয় করছেন দীপিকা। শোনা যাচ্ছে, দুই দিন শুটিং করেই এই অর্থ নিয়েছেন তিনি! ছবির নাম কোচাদাইয়ান।
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই ছবিতে। তাই বেশি পরিশ্রম করতে হয়নি দীপিকাকে। ৪৮ ঘণ্টাই ছিল যথেষ্ট। আর তাতেই পারিশ্রমিক হিসেবে বিশাল অঙ্কের চেক পেয়েছেন। একের পর এক হিট ছবি, রেকর্ড ভেঙে দেওয়া চেন্নাই এক্সপ্রেস, হলিউডে অভিষেক, এরপর দুই দিনেই তিন কোটি! নাহ্, দীপিকার ভাগ্যকে ঈর্ষা করতেই হয়! টিএনএন।