দুই দিনে সুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রামাণ্যচিত্রটির পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বিষয়—মুক্তিযুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবদান। মাত্র দুই দিনে দ্য মেন হু সেভ কিল্লাপাড়া নামের প্রামাণ্যচিত্রটির থিম গানটির সুর করেছেন এ আর রাহমান। বিষয়টি জানালেন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র।
অস্কারজয়ী সুরকার এ আর রাহমান সম্পর্কে শুভ্রজিৎ মিত্র আরো বললেন, ‘পরিচালক শুভ্রজিৎ মিত্র। তিনি বলেন, অসাধারণ প্রেরণাদীপ্ত এই গানটির মধ্যে জয় হো আর বন্দেমাতরম-এর ছোঁয়া খুঁজে পাওয়া যাবে। গানটি শ্রোতাদের চোখে জল আনবেই। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কজন অচেনা নায়কের আত্মত্যাগের কথা উঠে এসেছে গানটিতে।
৩০ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটিতে মুক্তিযুদ্ধের সময়কার অনেক ফুটেজও ব্যবহার করা হয়েছে। পাশাপাশি থাকছে সেই যুদ্ধ নিয়ে স্মৃতিচারণা। টিএনএন।