দুই দিনের ব্যবধানে নিষেধাজ্ঞা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিবের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। রোববার সন্ধ্যায় এফডিসিতে শাকিবের সঙ্গে প্রযোজক পরিবেশক সমিতির নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খসরু জানিয়েছেন, শাকিবের সঙ্গে আলোচনার পর সমস্যার সমাধান হয়েছে। তবে অপুর ওপর নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। অপু যদি আবেদন করেন, তবেই বিষয়টি নমনীয়ভাবে দেখার সম্ভাবনা আছে।এর আগে যাতায়াত ভাতা নিয়ে প্রযোজক মোহাম্মদ হোসেনের সঙ্গে অপুর বিরোধ হয়। পরে এ ঘটনায় জড়িয়ে পড়েন শাকিব। প্রযোজক পরিবেশক সমিতি থেকে দুই শিল্পীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।