দুই দেশের শিল্পীর চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যাসিলিও’ গ্যালারি অব মডার্ন আর্ট বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্ম নিয়ে ১০ দিনব্যাপী একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এ চিত্র প্রদর্শনীতে ভারতের প্রখ্যাত শিল্পী যামিনী রায়, মকবুল ফিদা হুসেন, পরিতোষ সেনসহ বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শিত হবে। প্রদর্শনী আজ থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে।আজ সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি উইলিয়াম হান্না এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ফারুক সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্থপতি রবিউল হুসাইন।