দুই নীরবের সঙ্গে সারিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিনোদন ভুবনে রয়েছেন দুজন নীরব। একজন কথাবন্ধু হিসেবে খ্যাতি অর্জন করেছেন, অন্যজন অভিনয়শিল্পী। পরের নিরবের সঙ্গে সারিকা জুটি গড়ে তুলেছেন। অনেকগুলো কাজও করেছেন। কিন্তু কথাবন্ধু নীরবের সঙ্গে তাঁর কোনো কাজ করা হয়নি। এবার ঈদের জন্য একটি অনুষ্ঠানে তাঁরা তিনজনই একসঙ্গে ক্যামেরার সামনে আসছেন। হুমায়ূন কবীরের পরিচালনায় গানের তারা অনুষ্ঠানে দেখা যাবে এই তিন তারকাকে। জানা গেছে, অনুষ্ঠানের সঞ্চালক কথাবন্ধু নীরব। আর অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিরব ও সারিকা। তাঁরা তিনজন আড্ডা দেবেন এবং এই সময়ের জনপ্রিয় একাধিক গান নিয়ে আলোচনা করবেন। শ্রোতাপ্রিয়তা পাওয়া একাধিক গান এই অনুষ্ঠানে তুলে ধরা হবে। যাঁদের গান দেখানো হবে, তাঁদের মধ্যে আছেন কণা, হূদয় খান, জয়, মিলা, হাবীব, শফিক তুহিন, পড়শী, ইমরান। অনুষ্ঠানটি ঈদে বিটিভির জন্য নির্মাণ করা হয়েছে বলে জানালেন পরিচালক।