দুই পাতার সংলাপ মুখস্থ বলতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক আমাদের শার্লক হোমস। স্যার আর্থার কোনান ডোয়েলের লেখা থেকে নাট্যরূপ দিয়েছেন মাসুম শাহরিয়ার, পরিচালনা করছেন গোলাম মুক্তাদির। ‘শার্লক হোমস’ চরিত্রে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। কথা হলো তাঁর সঙ্গে।‘আমাদের শার্লক হোমস’ নাটকে কাজ করতে কেমন লাগছে?অবশ্যই উপভোগ করছি। প্রতিটি পর্বেই আমার একটা দীর্ঘ বয়ান থাকে। ওটার কথা মনে হলেই গায়ে জ্বর এসে যায়। গোয়েন্দাগিরির কথা আর মনে থাকে না। প্রায় দুই পাতার সংলাপ! তা-ও আবার মুখস্থ বলতে হচ্ছে। তবে একটা কথা আলাদা করে বলতে চাই, এ পর্যন্ত এই ধারাবাহিকের তিনজন পরিচালক পরিবর্তন হয়েছেন। প্রত্যেকেই দায়িত্ব পাওয়ার পর নিজের মতো করে একটা পরিকল্পনা করেন, আমিও সেভাবেই নিজেকে তৈরি করি। কিন্তু বারবার পরিবর্তনের কারণে তাতে ব্যাঘাত ঘটে। চ্যানেল নাইনের ‘ব্যাচেলরস দ্য ফ্যামিলি’ ধারাবাহিকের কী খবর?ভাই-ব্যারাদর দলের সঙ্গে আমার কাজ করা হয়নি। এবারই প্রথম করছি। নাটকটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কথা আগে শুনেছি, এবার কাজ করছি। তাঁদের কাজের ধরনটাই আলাদা। কোনো চাপ নেই, নিশ্চিন্ত মনে কাজ করতে পারছি। নাটকে তিশার স্বামী আমিরুল হক চৌধুরী। আমি তিশার আগের স্বামী। তাকে এখন খুঁজে বের করে নানাভাবে সুবিধা আদায়ের চেষ্টা করছি। আরটিভির ‘পার্শ্বপ্রতিক্রিয়া সাইড ইফেক্ট’ নাটকের তো কয়েকজন পরিচালক। আর সবাই একেবারেই নতুন।কিন্তু ওরা জানে, ওরা কী করতে চাচ্ছে। ওদের মধ্যে কোনো দ্বিধা কাজ করে না। যতটুকু প্রয়োজন, ততটুকুই করে। পুরো ব্যাপারটাই ওদের খাতায় আর মাথায় চমৎকার সেট করা থাকে। তাই কাজ করতেও দারুণ ভালো লাগে।