দুই প্রবীণ শিল্পীকে ‘বিপাশার অতিথি’র সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ অভিনেতা আনোয়ার হোসেন এবং কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়ার পাশে দাঁড়িয়েছে বাংলাভিশনের অনুষ্ঠান ‘বিপাশার অতিথি’। গত শনিবার এই দুই শিল্পীর হাতে ৫০ হাজার টাকার দুটি চেক তুলে দেন অনুষ্ঠানটির উপস্থাপক বিপাশা হায়াত। তাঁর ভাষায়, ‘এই দুই প্রবীণ শিল্পীর প্রতি এটা আমাদের সম্মাননা।’ শনিবার দুপুরে বাংলাভিশন কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয় কাঙ্গালিনী সুফিয়াকে। এরপর লেকসার্কাস কলাবাগানে আনোয়ার হোসেনের বাসায় যান বিপাশা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ ও অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ। সম্মাননা পেয়ে অনেকটা নির্বাক ছিলেন আনোয়ার হোসেন। কাঙ্গালিনী সুফিয়া বললেন, ‘কীভাবে কৃতজ্ঞতা জানাব, বুঝতে পারছি না।’বিপাশা হায়াত বললেন, ‘“বিপাশার অতিথি”র সঙ্গে পৃষ্ঠপোষক হিসেবে প্রিয়-প্রাঙ্গণ যখন যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে, তখন আমি একটা পরিকল্পনা করি। অনুষ্ঠানটির প্রতি পর্ব থেকে আমরা ১০ হাজার টাকা সঞ্চয় করার উদ্যোগ নিই। এই সঞ্চয় কয়েক পর্ব পর পর একজন সম্মানিত শিল্পীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে এবার এই দুজন শিল্পীকে সম্মান জানিয়েছি।’এর আগে জুন মাসে এই সম্মাননা দেওয়া হয় রানী সরকারকে।