দুই প্রযুক্তিতে মুক্তি পাচ্ছে ‘চোরাবালি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫ মিমি এবং ডিজিটাল প্রযুক্তিতে মুক্তি পাচ্ছে জয়া আহসান, ইন্দ্রনীল ও শহীদুজ্জামান সেলিম অভিনীত চলচ্চিত্র চোরাবালি। ছবিটির পরিচালক রেদওয়ান রনি জানান, চোরাবালি মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর। এরই মধ্যে ঢাকাসহ দেশের ২০টি প্রেক্ষাগৃহের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। আরও কয়েকটি প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। দেশের বাইরেও ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।রনি জানান, ছবিটি তিনি ৩৫ মিমি প্রযুক্তিতে তৈরি করেছেন। কিন্তু এখন যেহেতু কিছু প্রেক্ষাগৃহে ডিজিটাল প্রযুক্তি সংযোজন করা হয়েছে, তাই ওই সব প্রেক্ষাগৃহের জন্য ছবির প্রিন্ট ডিজিটাল প্রযুক্তিতে সরবরাহ করা হচ্ছে। কুল নিবেদিত চোরাবালি চলচ্চিত্রটি প্রযোজনা করেছে স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট ও মাছরাঙা প্রোডাকশনস লিমিটেড।