দুই বছর পর অবসকিউরের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর পর আসছে অবসকিউরের নতুন অ্যালবাম। নাম এখনো চূড়ান্ত হয়নি। অবসকিউরের প্রধান টিপু বললেন, ‘অবসকিউর সব সময়ই শ্রোতাদের সুন্দর ও নতুন কিছু দিতে চায়। গানগুলো যেন শ্রোতাদের ভালো লাগে, সেদিকে খেয়াল রেখেই নতুন অ্যালবামটি তৈরি করেছি। অডিও বাজারের সার্বিক দিক বিবেচনা করেই আমরা দুই বছর কোনো অ্যালবাম করিনি।’এরই মধ্যে পাঁচটি গান তৈরি হয়ে গেছে। বাকিগুলোর কাজও শিগগিরই শেষ হবে। টিপু জানালেন, অ্যালবাম প্রকাশের পর কনসার্ট ও এফএম রেডিওর মাধ্যমে প্রচারণার দিকে গুরুত্ব দেবেন তাঁরা। ১০টি নতুন গান থাকবে অ্যালবামে। এগুলো মেলোডি, ফোক ও সফট রক ধাঁচের গান। আসামের লোকধাঁচের একটি গান থাকবে। অবসকিউরের অন্যতম সদস্য রাজীব গিটার বাজান। এবারের অ্যালবামে তিনি গানে কণ্ঠ দিচ্ছেন।গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছে অবসকিউর সদস্যরা। গান লিখেছেন টি আই অন্তর, জাহিদ আকবর ও জীবন। অবসকিউরের সর্বশেষ অ্যালবাম বাজারে এসেছিল ২০০৯ সালে।