দুই বছর পর ধারাবাহিকে কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক রঙ। রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল। নাটকে অভিনয় করছেন বাঁধন। কথা হলো তাঁর সঙ্গে।নতুন বছরের প্রথম দিনটি কেমন কাটালেন?সারা দিন বাসাতেই ছিলাম। প্রচুর ফোন আর মুঠোফোন বার্তা পেয়েছি। আমিও অনেককে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছি। পুরো দিনটাই পরিবারের সঙ্গে কাটিয়েছি। রাতে সব ভাই-বোন একত্র হয়েছিলাম। অনেক আনন্দ হয়েছে।আপনার তো পড়াশোনা শেষ। দন্ত চিকিত্সক হয়ে গেলেন!হ্যাঁ। লাক্স-চ্যানেল আই সুপারস্টার এবং পরে টিভি নাটকে কাজ শুরুর পর বাসার সবাই ভেবেছিলেন, আমাকে দিয়ে পড়াশোনা আর হবে না। কিন্তু সবকিছুর মধ্যেও পড়াশোনা অব্যাহত রেখেছি। আমার পরীক্ষা, ফলাফল ঘোষণা—সবই হয়েছে গত বছর। আর সবচেয়ে বড় আনন্দের ব্যাপারটি হলো, ১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেদিন সমাবর্তনের পোশাক পরেছিলাম।মা-বাবা নিশ্চয়ই খুশি হয়েছেন?তা তো হয়েছেন। মাঝে পড়াশোনা আর নাটকের কাজ নিয়ে মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। কোনটা ঠিক থাকবে, তা বুঝতে পারছিলাম না। তখন মা-বাবার পাশাপাশি হুমায়ূন আহমেদ স্যার, ফরিদুর রেজা সাগর, নওশাদ করিম চৌধুরী, মাহেরা আপা ও শিক্ষকেরা নানাভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ।আজ রঙ নাটকটি প্রচারিত হবে।প্রায় দুই বছর পর ধারাবাহিক নাটকে কাজ করছি। এখানে হাসান মাসুদের সঙ্গে আমার বিয়ের কথা চূড়ান্ত হয়েছে। আসলে ধারাবাহিকটির শুটিংয়ের সময় অনেক মজা হয়। চিত্রনাট্যের পাশাপাশি নিজেদেরও কিছু সংলাপ বলার সুযোগ থাকে। আর তখন হাসান ভাই এমন সব সংলাপ যুক্ত করেন, এরপর আর কাজের পরিবেশ থাকে না। ইউনিটজুড়ে শুধুই হাসি আর হাসি।আর কোনো নতুন নাটক করছেন?রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে রোজিনা একটি ধারাবাহিক পরিচালনা করেছেন। নাম মেয়েটি ঢাকা যাচ্ছে। উত্তরায় এক বস্তিতে ১৩ দিন শুটিং করেছি। তখন বস্তিতে থাকা মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছি। খুব খারাপ লেগেছে। সুবিধাবঞ্চিত এ ধরনের মানুষের জন্য ভবিষ্যতে কিছু করার ব্যাপারটি খুব অনুভব করছি।বিনোদন প্রতিবেদক