দুই বছর পর নতুন অ্যালবাম করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক চন্দ্রবিন্দু। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। অভিনয় করেছেন আগুন। কথা হলো তাঁর সঙ্গে।‘চন্দ্রবিন্দু’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকে আমি একজন জনপ্রিয় লেখক। একসময় নিজের পরিবারের গল্প নিয়ে একটি চলচ্চিত্র তৈরির উদ্যোগ নিই। চলচ্চিত্র তৈরি করতে গিয়ে নানা ঝুটঝামেলার মুখোমুখি হতে হয়। চলচ্চিত্রজগতে যেমন হয় নানা জটিলতা আর রাজনীতি, পাশাপাশি পরিবারের যাদের নিয়ে চলচ্চিত্র তৈরি করছি, তাদের মুখোশগুলো ক্রমেই আমার সামনে খুলে যায়।কয়েক দিন আগে এটিএন বাংলায় আপনার অভিনীত আরেকটি ধারাবাহিক শুরু হয়েছে।হ্যাঁ, আমাদের সংসার। ওটা রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। এ নাটকে কাজ করতে দারুণ লেগেছে। আমি এখানে জমিদারের ছেলে। কাঁধে সব সময় ভাঁজ করা চাদর থাকে। ভাবটাই আলাদা। ওদিকে কিন্তু গরমে সেদ্ধ হয়েছি।এখন তো আরেকজন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া নাটকে অভিনয় করছেন...।আমরা একসঙ্গে দুটি ধারাবাহিকে কাজ করছি—এয়ারকম আর ক্রিস ক্রস। আমরা দুজন থাকাতে শুটিংয়ের ফাঁকে দারুণ মজা হয়। মজা বলতে গান আর আড্ডা। প্রায় রাতেই আমরা দুজন একসঙ্গে আড্ডা দিই। গল্প করি।আপনি তো উপস্থাপনাও করেন। ইদানীং নতুন কিছু করছেন?আমি অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বিটিভির আগুন ঝরা সন্ধ্যা আর চ্যানেল আইয়ের জগাখিচুড়ি। এখন মাই টিভিতে দেখানো হচ্ছে বাজনা। অনুষ্ঠানটি বাদ্যযন্ত্রশিল্পীদের নিয়ে। যাঁদের শুরুটা হয়েছিল বাদ্যযন্ত্র দিয়ে, পরে তাঁরা সুরকার ও সংগীত-পরিচালক হয়েছেন। এই যেমন আলাউদ্দীন আলী ও শেখ সাদী খান ছিলেন বেহালাশিল্পী, আবার আহমেদ ইমতিয়াজ বুলবুল গিটার বাজাতেন। এমনি আরও অনেকে আছেন। অনুষ্ঠানের প্রতিটি পর্বে এমন ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়।আপনার নিজের গানের অ্যালবামের খবর কী?আমার নতুন অ্যালবামের নাম কী যে কান্না পেয়েছিল। কাজ শেষ। এটি হবে আমার ১২তম অ্যালবাম। এর আগেরটি বেরিয়েছিল বছর দুয়েক আগে। এখন তো নাটকের জন্য অনেক বেশি সময় দিতে হয়। তাই নিজের অ্যালবামটি একটু সময় নিয়ে করেছি। এখানে সব কটি গানই রোমান্টিক মেজাজের। আসলে আমি যেমন গান করি, ঠিক তেমনই। এবারের ঈদে এটি বাজারে ছাড়া হবে।