দুই বাংলার রবীন্দ্রনাট্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাঙ্গণেমোর আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘দুই বাংলার রবীন্দ্রনাট্যমেলা’। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত এই নাট্যমেলার নাটকগুলোর প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটারে। নাট্যমেলার উদ্বোধন হবে ১২ ফেব্রুয়ারি। জানা গেছে, দুই বাংলার রবীন্দ্রনাট্যমেলায় ১৫টি নাটকের প্রদর্শনী হবে। এখানে থাকবে ঢাকার প্রাঙ্গণেমোর, প্রাচ্যনাট, পালাকার, স্বপ্নদল, লোকনাট্যদল, থিয়েটার আর্ট ইউনিট; বরিশালের শব্দাবলী থিয়েটার; চট্টগ্রামের ফেইম স্কুল অব ড্রামা অ্যান্ড মিউজিক এবং হবিগঞ্জের জীবনসংকেত নাট্যদলের নাটক। এ ছাড়া ভারতের তিনটি নাট্যদল চারটি নাটক প্রদর্শন করবে। নাট্যমেলায় অংশ নিতে আসছে ভারতের নয়া নাট্যমের নাটক নানা রঙে রবি, ঋত্বিকের ডাকঘর, রঙ্গকর্মীর চণ্ডালিকা ও মানসী। প্রাঙ্গণেমোর দলের প্রধান অনন্ত হীরা বললেন, ‘আমরা নিয়মিতভাবে রবীন্দ্রনাথের নাটকের চর্চা করছি। এবারের মেলায় ভারতের পশ্চিমবঙ্গের দলগুলোকে আনার জন্য এক বছর আগে থেকেই যোগাযোগ করতে হয়েছে। পশ্চিমবঙ্গের চারটি নাটকই আমাদের এই মেলার জন্য তৈরি করা হয়েছে। সব কটি নাটকেরই উদ্বোধনী প্রদর্শনী হবে এই নাট্যমেলায়।’নাট্যমেলায় প্রতিদিনের নানা আয়োজনের মধ্যে থাকছে রবীন্দ্রনাটকের পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী, রবীন্দ্রনাথের গান, কবিতা আবৃত্তি, নৃত্য এবং নাট্যাংশের পরিবেশনা।থাকবে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথের নাটকের চর্চা-সংকট ও সম্ভাবনা’ বিষয়ের ওপর সেমিনার। এখানে প্রবন্ধ উপস্থাপন করবেন আফসার আহমেদ। এর আগে ২০০৯ সালের মার্চ মাসে প্রাঙ্গণেমোর প্রথমবারের মতো এই নাট্যমেলার আয়োজন করে।