দুই বাংলার লালন সাধকদের নিয়ে সাধুসঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আজ শুরু হচ্ছে ‘পঞ্চম লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গ’। পদ্মহেম ধামের উদ্যোগে আয়োজিত এই সাধুসঙ্গ শুরু হবে আজ বিকেল তিনটায়। চলবে ২৩ অক্টোবর ভোররাত পর্যন্ত। এবারের ভাবনা—‘এমন মানবজনম আর কী হবে, মন যা করো ত্বরায় করো এই ভবে’।সাধুসঙ্গের আহ্বায়ক কবির হোসেন জানান, এবারের সাধুসঙ্গে অংশ নিচ্ছেন বাংলাদেশের দরবেশ নহীর শাহ, টুনটুন বাউল, রব বাউল, রাজ্জাক বাউল, আনুশেহ আনাদিল, সুমী, রিংকু, কোনাল, বাউল তকবির হোসেন, বজলু শাহ, বুড়ি ফকিরানী, সমীর বাউল, আরিফ বাউল, রমজান ফকির, গোলাপী ফকিরানী। ভারতের কলকাতা থেকে আসছেন খিজমত ফকির, সম্রাট বাউল, দিলীপ দাস, সুমন্ত বাউল, ভজন দাশ বৈরাগী প্রমুখ।কবির হোসেন বলেন, ‘এবার আমরা পঞ্চমবারের মতো এই আয়োজন করছি। লালনের গান ও তাঁর বাণী সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন।’