দুই বাংলার শিল্পীদের আবৃত্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনের ‘পূর্ব-পশ্চিম আবৃত্তি উত্সব ২০১৬’। বেলা ১১টায় একাডেমির নন্দন মঞ্চে উত্সব উদ্বোধন করেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। পরে মূল প্রবন্ধ পড়েন নিরঞ্জন অধিকারী। আলোচনায় অংশ নেন আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বুলবুল মহলানবিশ প্রমুখ। বিকেলে আবৃত্তি করেন ভারত ও বাংলাদেশের আবৃত্তিকারেরা।