দুই বাংলার শিল্পীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপার বাংলার সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদারের সঙ্গে গান করেছেন ওপার বাংলার শিল্পী রূপঙ্কর। এই গানগুলো থাকছে পরস্পর অ্যালবামে। এখানে সব কটি গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। অ্যালবামে গান আছে নয়টি। এর মধ্যে চারটি একক আর পাঁচটি দ্বৈত গান।আটটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার আর একটির রূপঙ্কর। সংগীতায়োজনে ছিলেন ভারতের কলকাতার ব্যান্ড ফসিলসের কি-বোর্ডশিল্পী ইন্দ্রজিৎ দে।রূপঙ্করকে দিয়ে গান গাওয়ানো প্রসঙ্গে জুলফিকার রাসেল বললেন, ‘রূপঙ্কর নিঃসন্দেহে অনেক ভালো শিল্পী। কলকাতায় তাঁর অনেক ভক্ত। গত মাসে কলকাতায় রূপঙ্কর তাঁর গানে কণ্ঠ দেন। অ্যালবামটি কলকাতায় মুক্তি দেওয়ার একটা পরিকল্পনা আছে। মূলত সে কারণেই রূপঙ্করের সঙ্গে কাজ করা।’বাপ্পা মজুমদার বললেন, ‘দুই মাস ধরে আমরা অ্যালবামটির কাজ করেছি। রূপঙ্কর আমাদের সঙ্গে কাজ করায় অ্যালবামটিতে অন্য মাত্রা যোগ হয়েছে। মনে হচ্ছে, ভালো একটা কাজ হবে।’জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি বাজারে আনতে সহযোগিতা করেছে স্কয়ার টয়লেট্রিজ লি.।