দুই বাংলার ১০ শিল্পীর গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী ও আঁখি আলমগীর আর ভারতের কলকাতার ঊষা উত্থুপ, নচিকেতা, রূপঙ্কর, সুরজিৎ ও স্বপন বসু। এশিয়ান টিভি ঈদের জন্য তৈরি করছে পাঁচ পর্বের গানের একটি অনুষ্ঠান। নাম ‘এশিয়ান মিউজিক’। এ অনুষ্ঠানে নিজেদের জনপ্রিয় গান গাইছেন এই শিল্পীরা। অনুষ্ঠানটির শুটিং হচ্ছে এখন কলকাতার একটি স্টুডিওতে।
‘এশিয়ান মিউজিক’ উপস্থাপনা করছেন চিত্রনায়ক ফেরদৌস ও আঁখি আলমগীর। এশিয়ান টিভি থেকে জানানো হয়েছে, এশিয়ান টিভিতে ‘এশিয়ান মিউজিক’ অনুষ্ঠানে ঈদের দিন প্রচারিত হবে রুনা লায়লা ও ঊষা উত্থুপ, পরদিন সাবিনা ইয়াসমীন ও নচিকেতা, তৃতীয় দিন কুমার বিশ্বজিৎ ও রূপঙ্কর, চতুর্থ দিন ফাহমিদা নবী ও সুরজিৎ এবং পঞ্চম দিন আঁখি আলমগীর ও স্বপন বসুর গান নিয়ে অনুষ্ঠান। থাকছে তাঁদের সাক্ষাৎকারও।