দুই বাংলার ১০ সুরস্রষ্টার গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের আব্দুল আহাদ, খান আতাউর রহমান, খন্দকার নুরুল আলম, রবীন ঘোষ ও সত্য সাহা এবং ভারতের পশ্চিমবঙ্গের কমল দাশগুপ্ত, রবীন চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী ও সুধীন দাশগুপ্ত—কালজয়ী এই ১০ সুরস্রষ্টার গান নিয়ে আজ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘শ্রদ্ধাঞ্জলি: কালজয়ী দশ সুরস্রষ্টা’ শিরোনামের এই অনুষ্ঠানে গান করবেন তিমির নন্দী, খায়রুল আনাম শাকিল, নাসিমা শাহীন ও অনিমা ডি কস্তা। আজ সন্ধ্যা সাতটায় মহাখালী ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠানটির আয়োজন করেছে ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাব লিমিটেড। অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিদের জন্য।