দুই বিজয়ীকে সঙ্গে নিয়ে ‘জ্যাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে সোলসের নতুন অ্যালবাম জ্যাম। ‘সোলস ফিচারিং ইউ’ প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া দুই বিজয়ীর অংশগ্রহণ রয়েছে এই অ্যালবামে। তাঁদের একজন গীতিকার মাহফুজ রহমান এবং অন্যজন যন্ত্রশিল্পী বেহালাবাদক জাহিদ আনোয়ার। হোটেল রূপসী বাংলায় বুধবার বিকেলে জ্যাম অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণফোন। এই অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির বিজয়ী দুজনের হাতে স্মারক তুলে দেন।জ্যাম অ্যালবামের ১১টি গান তৈরি করেছে সোলস। অ্যালবামের দ্বাদশ গানটির জন্য ‘সোলস ফিচারিং ইউ’ প্রতিযোগিতা শুরু হয় ১৩ জুলাই।মাহফুজ রহমানের লেখা গানের শিরোনাম ‘স্বপ্ন এভিনিউ’। মাহফুজ রহমান বলেন, ‘সব সময় আমার কথায় সুর সংযোগের স্বপ্ন দেখেছি। কিন্তু সোলস আমার লেখা গান করবে—তা ছিল কল্পনাতীত। আমার মতো আরও অনেকেই এ রকম ইচ্ছা পোষণ করেন, কিন্তু তাঁদের প্রতিভা প্রকাশের জন্য কোনো প্লাটফর্ম ছিল না। এ ধরনের উদ্যোগ তাঁদের জন্য বিরাট সুযোগ।’জাহিদ আনোয়ার বলেন, ‘প্রতিভার স্বীকৃতি পেয়ে আমি সত্যিই আনন্দিত।’